শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১২:২৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও)

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার হাদি ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেছিলেন।

পরবর্তীতে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করছিলেন। বৃহস্পতিবার সকালে তেলের চাপ বেড়ে যাওয়ায় আশপাশের এলাকা থৈ থৈ করে উঠেছে। স্থানীয়দের অনেককে বোতল ভরে তেল নিতে দেখা গেছে।

ঘটনাটি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন।

টিনশেড ঘরটির মালিক নুর জাহান জানান, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নিয়েছিলেন। তার স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো ঠিকানা সংরক্ষণ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইন ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিনও উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।

এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কত পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণের জন্য তদন্ত চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে রাজি হননি।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে বাংলাদেশ পেট্রোলিয়ামের সঙ্গে কথা বলে তেলের লাইন বন্ধ করা হয়েছে। এ ঘটনায় ঘরের মালিকের স্ত্রীকে আটক করা হয়েছে। ঘর ভাড়া নিয়ে তেল চুরি করা ব্যক্তিকে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়