শিরোনাম
◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১২:২৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একনলা বন্দুকসহ একজন গ্রেপ্তার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি দেশীয় একনলা বন্দুকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন জেলার ধাতিয়ারা এলাকার আব্দুস কুদ্দুসের ছেলে মো. রায়হান উদ্দিন (৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন নোয়াগাঁও বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় একজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।

পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত খাকি গ্যাবাডিন প্যান্টের পেছনের কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত অস্ত্র বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়