শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক ৩, স্বর্ণ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্স’ এর চুরির ঘটনায় মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার ও আলা উদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ভরি ৪আনা ২ রত্তি ৭ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়।

রোববার দুপুর ১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর।

পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের ৪র্থ তলার নিলয় জুয়েলার্স এ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে। এসময় তারা প্রতিষ্ঠানটির সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ১২৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে। এ ঘটনার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশের একাধিক দল।

অভিযানের অংম হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর ভাঙ্গরা পাকা সড়কে অভিযান পরিচালনা চালিয়ে মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার এবং আলা উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বড়দিঘীর পাড় এলাকার ভাড়া বাসায় তল্লাশী চোরাইকৃত ৯ভরি ৪ আনা ২ রতি ৭ পয়েন্ট সর্ণালঙ্কার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীরা ঘটনায় জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামীরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়