শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর স্কুলে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে একজন এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে এক বখাটে যুবক।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে ওই হামলাকারী যুবককে গ্রেপ্তার করে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ। আহত এসএসসি পরীক্ষার্থী শেখ সিয়াম ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, হামলাকারী আশিক খান ( ২৩) স্থানীয় বখাটে যুবক। সে এবং তার সহযোগীরা স্কুলের ছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। আশিক স্থানীয় মুন্সীডাঙ্গী এলাকার শেখ জিন্নাহর পুত্র। 

স্কুলের শিক্ষক মো. হাসান আলী  বলেন, ‘বখাটে যুবকরা প্রায়ই স্কুলের ছাত্রীদের বিরক্ত করে। এতে বাধা দিলে তারা শিক্ষকদের দিকে তেড়ে আসে। আজ ঠিক একই ঘটনা ঘটেছে। হামলাকারী ওই যুবক স্কুলের এক ছাত্রকে মারধর করছিল। আমি বাধা দিতে গেলে তখন সে হাতুড়ি নিয়ে আমার দিকে তেড়ে আসে। আমাকে সেভ করতে গিয়ে আহত হন এসএসসি পরীক্ষার্থী শেখ সিয়াম।’

নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়েরর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম জানান, হামলাকারী ওই যুবক ক্লাস চলাকালে স্কুলে প্রবেশ করে আমাদের এক নিরীহ ছাত্রকে মারধর করছিল। এর প্রতিবাদ করতে গিয়েই হামলার শিকার হয় শেখ সিয়াম। স্কুলের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনকে  কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তৎপরতা বৃদ্ধির আবেদন জানান এই শিক্ষক।

এ ব্যাপারে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমি স্কুলটিতে গিয়ে হামলাকারী ওই বখাটে যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। স্কুলের শিক্ষক হাসান আলী বাদী হয়ে ওই হামলাকারী যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা এই অপরাধের সঙ্গে যুক্ত সকলকেই আইনের আওতায় আনবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়