শিরোনাম
◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাই : গ্রেপ্তার অভিযুক্ত যুবক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: সম্প্রতি ফরিদপুর শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় আফ্রিদি সরদার (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আফ্রিদি ফরিদপুর শহরের চকবাজার মহল্লার আবু বক্কর সরদারের ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, গত রবিবার (১৮ জানুয়ারি) শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে একজনকে থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ছিনতাইয়ের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অতঃপর এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা করে ভুক্তভোগী। যার মামলা নং-৭৩। এরপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে আফ্রিদি নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, 'গ্রেপ্তার হওয়া আফ্রিদি সরাসরি ওই ছিনতাইয়ের সাথে জড়িত। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।'

এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়