শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

মিজান লিটন: চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদীতে অভিযান চালিয়ে  ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় কম্বিং অপারেশন বাস্তবায়নে দ্বিতীয় ধাপে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর পুরান বাজার রনাগোয়াল, হরিসভা, সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া ও গাজিরটেক এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বিকেলে জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বেলেগুড়া সহ দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী জামিল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়