শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:০১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গাড়ির ড্যাশক্যামে ধরা পড়ল কর্মকাণ্ড (ভিডিও)

ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ চেষ্টায় ব্যর্থ হয়ে ডাকাতেরা একটি প্রাইভেটকার ভাঙচুর করে পালিয়ে যায়। তবে সেই গাড়ির ড্যাশক্যামে অস্ত্রহাতে মুখবাঁধা তিন ডাকাতের উপস্থিতি শনাক্ত হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে রাজাশন-বিরুলিয়া সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রাইভেটকারের চালক গোলাম আজম জানান, সেদিন রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে দুজন যাত্রী নিয়ে রাজাশন-বিরুলিয়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় সড়কে গাছ ফেলে একটি ট্যাংকার লড়ি ও একটি অটোরিকশাকে আটকায় ডাকাতেরা। তবে বিষয়টি টের পেয়ে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে ডাকাতেরা তার গাড়ি ভাঙচুর করে। পরে পালিয়ে যায়। সেসময় গাড়ির ড্যাশক্যামে ডাকাতদের কর্মকাণ্ড ধরা পড়ে। 

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আল আমীন বলেন, 'আমরা ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরেই টহলে ছিলাম। হঠাৎ লক্ষ্য করি সড়কে যানবাহনের ফ্লো থেমে গেছে। বিষয়টি বুঝতে ওই স্পটে এগিয়ে গিয়ে দেখি কাঁঠাল গাছের ডাল ফেলে গাড়ি আটকে দেওয়া হয়েছে। এসময় ডাকাতদের ধরার চেষ্টা করি। তবে চারজন দৌড়ে পালিয়ে যায়। তাদের হাতে দেশিয় অস্ত্র এবং মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।'

পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাওয়ায় ডাকাতেরা কারও কাছ থেকে কিছু নিতে পারেনি বলেও জানান তিনি। 

এসআই আরও জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। উৎস: ডেইলি স্টার ও ডিবিসি নিউজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়