শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদক উদ্ধার

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুর ও ময়মনসিংহ গারো পাহাড়ি সীমান্তে রাতভর অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সদস্যরা।

২৪ জানুয়ারি শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদক উদ্ধার করা হয়। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজীদ।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও, ঝিনাইগাতী উপজেলার হাতির টং ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশী শাড়ী এবং কম্বল পাচারের চেষ্টা করে।

ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারশী শাড়ী এবং কম্বল আটক করে। আটককৃত এসব চোরাই মালামালের মূল্য ৩৯ লাখ ৩১ হাজার ৫শ টাকা।

একইদিন রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী ও আচকিপাড়া সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৩টি ভারতীয় গরু আটক করে বিজিবি। যার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া ও শ্রীবরদী উপজেলার চুকচুকি সীমান্ত এলাকা দিয়ে ৭৬ বোতল ভারতীয় মদ চোরাচালানকালে জব্দ করা হয়। জব্দকৃত মদের মূল্য প্রায় ১ লাখ ১৪ হাজার টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজীদ জানান, শনিবার রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি টহল দল মোট ৫২ লাখ ৯৫ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় চোরাই সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশী শাড়ী, কম্বল, গরু ও মদ আটক করতে সক্ষম হয়। দেশের আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়