শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার আসামি গ্রে’প্তার

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই হত্যা মামলার আসামি ও কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার ভোরে উপজেলার বোড়ারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরিফ (৩২) নামে ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ পাহাড়পুর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মুরাদনগর-ইলয়টগঞ্জগামী সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর এলাকায় রাস্তার পাশে ঝোপের আড়ালে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খানের নির্দেশনায় পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় কুখ্যাত ডাকাত আরিফকে গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি শাবল এবং চারটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে পূর্বে তিনটি ডাকাতি মামলা রয়েছে, যার মধ্যে দুটি হত্যা মামলা এবং একটি অস্ত্র মামলা। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়