শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান ডাবলু গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলায় ওমর ফারুক ডাবলু নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডাবলু ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ও সে কোতয়ালী থানা আ.লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুক ডাবলুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অতঃপর আইনগত প্রক্রিয়া শেষ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়