শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরব বাজারে ঢাকা মেইলের বগি লাইনচ্যুত: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বর্তমানে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূর এ ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়।

দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা মেইল-২ কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে আগালে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইন থেকে পরে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা ট্রেন চলাচল বন্ধ আছে।

আরও জানা গেছে, এখন পর্যন্ত লাইন থেকে ট্রেন সরানোর কাজ শুরু হয়নি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়