শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

আরমান কবীরঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ঘটনায় ধানের চারা রোপণের কাজে আনা দুই অজ্ঞাত শ্রমিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ঘোষাখালী গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।

নিহতের নাতি শাকিল সিকদার জানান, গত রবিবার ধানের চারা রোপণের জন্য শরিফ ও সুমন নামে দুইজন শ্রমিককে আনা হয়। মোতাহার সিকদারের পায়ে তীব্র ব্যথা থাকায় তারা তাকে কবিরাজি ওষুধ খেতে দেন। সোমবার রাতে শ্রমিকদের ঘরের বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করা হয় এবং দম্পতি ঘরের ভেতরে ঘুমান।

রাতের কোনো এক সময় শ্রমিকরা টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এরপর মোতাহার সিকদার ও তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্বজনরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে পাশের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, দুই অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একে এম মামুনুর রশিদ জানান, ধানের চারা রোপণের কাজে দুইজন শ্রমিক আনা হয়েছিল। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরো জানান,এ ঘটনায় ঘর থেকে কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়