শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইকোর্টে খারিজ জামায়াত প্রার্থীর আপিল, মুরাদনগর আসনের বিএনপি প্রার্থী কায়কোবাদের পক্ষে রায়

এন এ মুরাদ, মুরাদনগর: মুরাদনগর আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ–এর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর দায়ের করা আপিল হাইকোর্ট প্রাথমিক শুনানিতেই খারিজ করে দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আপিলটি আইনগত ও প্রক্রিয়াগতভাবে গ্রহণযোগ্য নয় বলে আদালত মত প্রকাশ করেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়।

এই আপিলটি মূলত নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। তবে আপিলে উত্থাপিত অভিযোগগুলো আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ও গ্রহণযোগ্য ভিত্তি তৈরি করতে পারেনি বলে আদালত মনে করেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় আইনি জটিলতা এড়ানোর একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এতে করে নির্বাচনী মাঠে চলমান প্রস্তুতিও স্বাভাবিক ধারায় এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হলো।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের কয়েকটি আবেদনের ক্ষেত্রে আদালত অনুরূপ সিদ্ধান্ত দিয়েছেন, যা নির্বাচনী আইনি কাঠামোর ধারাবাহিকতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “জামায়াত প্রার্থীর ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসাপরায়ণ আপিল মহামান্য আদালত খারিজ করেছেন। আলহামদুলিল্লাহ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়