শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাট তিন মাস আট দিন পর কারামুক্ত ২৩ ভারতীয় জেলে মধ্যরাতে মুক্তি, ২৯ জানুয়ারি হস্তান্তর

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছে।

সোমবার (২৬ জনুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বাগেরহাট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে তাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা আটক করে। পরে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর বাগেরহাট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ভারতীয় জেলেদের কারামুক্তির সময় খুলনাস্থ ভারতীয় হাই কমিশনারের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিমজনের কমান্ডার মো. সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।

বাগেরহাট কারাগার জেল সুপার মোস্তফা কামাল জানান, বন্দি থাকা ২৩ ভারতীয় জেলাকে মুক্তি দেওয়া হয়েছে। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের মুক্তি দেওয়া হয়। এসময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়