শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর মহড়া

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঢাকার ধামরাই উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই উপজেলার পৌরশহরের যাত্রাবাড়ী মাঠ থেকে সকালবেলা মহড়াটি শুরু হয়ে দিনব্যাপী ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নসহ গুরুত্ব পূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ,র‌্যাবও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করেন।

মহড়ায় সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি ও পর্যবেক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে ধামরাইবাসীর মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল যৌথ বাহিনীর মূল উদ্দেশ্য।

যৌথ বাহিনীর পক্ষে,ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ধামরাই উপজেলার প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়