শিরোনাম
◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্প থেকে বের হয়ে যাওয়ার সময় যৌথ বাহিনীর হাতে ১ হাজার রোহিঙ্গা আটক 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: অনুষ্টিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।

এতে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

রোববার ভোররাত থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

যৌথবাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এতে রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালী সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল।

অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যৌথবাহিনীর সংশ্লিষ্টরা।

এর আগে চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনী সহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়