শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি মনোনীত প্রার্থীকে অর্থদন্ড

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি: জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ)আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে পাঁচহাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্ব প্রাপ্ত সিভিল জজ আদালত। 

মঙ্গলবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্ব প্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই আদেশ দেন।

এই ব্যাপারে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আদেশ সূত্রে জানা গেছে,জামালপুর-৩ সংসদীয় আসনের জনসমাগমের বিভিন্ন   এলাকার রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থাপনায় নির্বাচনী পোস্টার সাটানোসহ রঙিন পোস্টার ব্যবহার করেছেন তার কর্মী সমর্থকেরা।যা নির্বাচনী আচরণবিধি সমর্থন করে না।

এ বিষয়ে ঐ একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী মাদারগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।এছাড়াও ঐ আসনের শিক্ষা প্রতিষ্ঠানে ও হাট বাজারে বৈদ্যুতিক খুঁটিতে রঙিন পোস্টার টাঙিয়ে নির্বাচনী প্রচারণা করার অভিযোগ করে জাকির হোসেন নামের আরেক ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর পৃথক  অভিযোগ করেন। 

অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার মতো উপাদান বিদ্যমান থাকায় মোস্তাফিজুর রহমান বাবুলের বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট সামারী ট্রায়াল পরিচালনা করেন।মঙ্গলবার সকাল ১১টায় জামালপুর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়