শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক ২, স্বতন্ত্র প্রার্থীর কর্মী দাবি

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ এলাকায় সাড়ে ১০ লাখ ৫০ হাজার টাকা ও  একটি মাইক্রোবাসসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী। 

আটক ওই ২ জনের দাবি, তারা চট্টগ্রাম-১৪ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের সমর্থক। ওই টাকা প্রার্থীর পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল বলেও জানায় তারা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার পর সময় চন্দনাইশ পৌরসভার আবদুল বারী হাট থেকে তাদের আটক করা হয়।

আটকের পর বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসসহ তাদের চন্দনাইশ থানায় প্রেরণ করে সেনাবাহিনী। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়