শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মো.আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলার ১৪৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ধামরাই নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। ১৪৭টি কেন্দ্রে মোট ৭১০টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।দায়িত্ব পালন করবেন সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইন শৃঙ্খলা রক্ষায় ২৭৭ জন পুলিশ সদস্য,১হাজার ৯১১ জন আনসার সদস্য, ৬১ জন বিজিবি সদস্য এবং ২০০ জন সেনাসদস্য মোতায়েন রয়েছেন।

ঢাকা-২০ আসনের ১৪৭টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়