শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী নগরীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোলবোমা ও ককটেল মজুদ করা হয়েছিল।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব-৫ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়