শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৮টি, নেওয়া হয়েছে পাঁচ স্তুরের নিরাপত্তা ব্যবস্থা!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের আমতলী উপজেলায় মোট ৬৫টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে ১৮টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। নেওয়া হয়েছে পাঁচ স্তুরের নিরাপত্তা ব্যবস্থা।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্র উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসন (সদর-আমতলী-তালতলী) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এরমধ্যে আমতলী উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন। ভোট গ্রহণের জন্য উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে  ৪০০টি ভোট কক্ষ রয়েছে। 

৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টি ঝুঁকিপুর্ণ কেন্দ্র  রয়েছে। ওই ১৮টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে।

ওই ১৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট গ্রহণের লক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছেন। 

ওই ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভ্রাম্যমাণ  ম্যাজিস্ট্রেটের অধীনে নৌ-বাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দ্রুত যাতায়াতের জন্য বেহাল সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। 

উপজেলার ৬৫টি ভোট কেন্দ্রই থাকছে সিসি ক্যামেরার আওতায়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলার সকল ভোটকেন্দ্রেই পাঁচ স্তুরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রেগুলোতে আলাদা পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকার কঠোর ব্যবস্থা নেয়ায় ভোট কেন্দ্রে কোন অনিয়ম করার সুযোগ থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়