শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা দিকে সোনালী ব্যাংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মোর্তজা মোরশেদ জানান, গভীর রাতে হঠাৎ দোকানঘরের ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় চরভদ্রাসন থানা পুলিশের একটি টহলরত দল আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মধ্য থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়াতে নির্বাচনের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে দোকানের ভেতরে থাকা কাঠ, যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল পুড়ে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তারা সরকারের কাছে সহায়তার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়