শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

‎লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ৪৯৬ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ১২টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। 

এদিন সকাল থেকে লক্ষ্মীপুর-৩ আসনের লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, সমসেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর-২ আসনের নন্দনপুর উচ্চ বিদ্যালয়, উত্তর টুমচর হিলফুল ফুজুল মাদ্রাসা, এন কে উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর-৪ আসনের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। সব কেন্দ্রেই ভোটারদের ভিড় দেখা গেছে।

তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তোরাবগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্র। এখানে ভোটার সংখ্যা ৫ হাজার ৫৭ জন। গত ৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৬০০ ভোট পড়েছে। 

চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহনেওয়াজ আহমেদ বলেন, এ কেন্দ্রে ৩ হাজার ৪১৪ জন ভোটার রয়েছেন। অধিকাংশ ভোট কাস্ট হয়েছে। এখানে সবচেয়ে বেশি নারী ভোটার। 

উত্তর টুমচর হিলফুল ফুজুল মাদ্রাসার প্রিসাইডিং অফিসার নাসির উদ্দিন বলেন, তিনটি ওয়ার্ড মিলিয়ে আমার কেন্দ্রে ভোটার সংখ্য ৪ হাজার ৭০ জন। সকাল থেকেই ভোটারদের উপচে পড়া ভিড় ছিল। শান্তিপূর্ণভাবেই সবাই ভোটাধিকার প্রয়োগ করছেন।

দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, জেলার ৪৯৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবেই নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সবশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে চারটি আসনের ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোস্টল ভোট বাদে এবার জেলায় ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়