শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট দিলেন বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধিরা, বাঁশখালীতে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন সম্পন্ন

কল্যাণ বড়ুয়া ,বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী আসনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রয়ারি (বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা) এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃংখলা বাহিনীর প্রচুর উপস্থিতির মাঝে সরজমিনে বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা যায়, কিছু কিছু কেন্দ্রে নারী পুরুষের দীর্ঘ লাইন,আবার কিছু কিছু কেন্দ্রে উপস্থিতি ছিল অনেকটা কম। বেশ কয়েকটি কেন্দ্রে বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধিদের ভোট দিতে দেখা গেছে। অন্যদের সহযোগিতায় ভোট দিকে আসা এসব বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধিদের ভোট দিকে পেরে অনেকটা খুশি অনুভব করতে দেখা গেছে।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বাঁশখালী উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটগ্রহণের ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, চট্টগ্রামের আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, ও চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যবৃন্দ ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বাঁশখালীর বেশ কয়েকটি কেন্দ্র কালপিুর এজাহারুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, হামেদিয়া রহিমিয়া মাদ্রাসা কেন্দ্র,পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রুহুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শীলকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ছনুয়া হাজী কালামিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে সরজমিনে বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা যায়, কিছু কিছু কেন্দ্রে নারী পুরুষের দীর্ঘ লাইন, আবার কিছু কিছু কেন্দ্রে উপস্থিতি ছিল অনেকটা কম।

এদিকে কালীপুর, কাথরিয়া ও বৈলছড়ি এবং বাহারছড়ায় বেশ কয়জন প্রতিবন্ধি ভোট দিতে আসে কেন্দ্রে তাদের মধ্যে ১০৮ বছর বিধু রাণী শীল। তিনি কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারি রিটানিং কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম তার কাছে এগিয়ে গিয়ে ভোট প্রদানের ব্যাপারে জানতে চাইলে বিধু রাণী শীল বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরে তিনি খুবই খুশি। ভোটকেন্দ্রে আসতে বা ভোট দিতে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি বলেও জানান তিনি।

বাঁশখালী আসনে ৭ প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক),বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চট্টগ্রাম দক্ষিন জেলা সহ সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারার পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক),ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী,(চেয়ার প্রতীক), গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক প্রতীক),ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা প্রতীক), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে বাঁশখালী আসনে ১১২টি ভোটকেন্দ্রে মোট ৪ লক্ষ ৪ হাজার ৫৬০ জন ভোটার ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৮১৯ জন, মহিলা ভোটার ১লক্ষ ৯০ হাজার ৭৩৭ জন। আর তৃতীয় লিঙ্গ ভোটার হলেন ৪ জন। এদিকে নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষে বাঁশখালী উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেন্দ্র পরিদর্শন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সহ অন্যরা, ভোট প্রদান করছে পুরুষ ও নারী ভোটারেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়