শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও)

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ১৪২টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টার দিকে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মুফতি আমির হামজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন। তিনি মোট ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট।

ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুফতি আমির হামজা বলেন, “সবার আগে আমি আল্লাহকে স্মরণ করি। আজ যদি আমাদের প্রয়াত জেলা আমির অধ্যাপক আবুল হাসেম মহোদয় বেঁচে থাকতেন, তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। আমার এই বিজয় কুষ্টিয়া-৩ আসনের জনগণের বিজয়। আমি সবসময় এই আসনের মানুষের পাশে থেকে কাজ করব।”

কুষ্টিয়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন। মোট প্রদত্ত ভোট ৩ লাখ ১৮ হাজার ৭৪০টি। এর মধ্যে বাতিল ভোট ৪ হাজার ৮৪৩টি এবং বৈধ ভোট ৩ লাখ ১৩ হাজার ৮৯৭টি। ভোটের হার ছিল ৭২ দশমিক ৯৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়