শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাট-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে বাগেরহাট জেলার বাগেরহাট-৪ সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম। তিনি ১,১৪,৯২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী সোমনাথ দে পেয়েছেন ৯৫,৫৯৫ ভোট।

ভোটার পরিসংখ্যান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। এর মধ্যে মোরেলগঞ্জ উপজেলায় ২ লাখ ৭৩ হাজার ৪৫০ এবং শরণখোলা উপজেলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন ভোটার রয়েছেন।

মোট ভোটারের মধ্যে নারী ১ লাখ ৮৮ হাজার ৮৬৩ জন, পুরুষ ১ লাখ ৯১ হাজার ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-৪ আসনটি ঐতিহাসিকভাবে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াত প্রার্থীরা জয়ী হন। ২০০৮ সালেও জোটগত সমঝোতার অংশ হিসেবে আসনটি জামায়াতকে ছেড়ে দেয় বিএনপি।

ফলাফল ঘোষণার পর জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমর্থকরা জেলা প্রশাসকেন্দ্র কার্যালয়ে অবস্থান নিয়ে চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসার খবর পেলেই তারা উল্লাস প্রকাশ করছেন এবং খোদার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়