শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ফরিদগঞ্জের নারীরা ৫৪ বছরে প্রথম ভোট দিলেন!

মিজান লিটন: চাঁদপুরের ফরিদগঞ্জের পিরের নির্দেশে নারীরা এতোদিন ভোট দিতে যেতেন না।
অবশেষে ৫৪ বছর পর এই প্রথা ভেঙ্গে তারা  ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনের রুপা দঃ ইউনিয়নের নারীদের ভোটপ্রদান সহজতর করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে আটটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ সব নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

জানা গেছে, ১৯৭০-এর দশক থেকে জৈনপুরের পির সাহেবের অনুরোধ মেনে রূপসা দক্ষিণের নারীদের অধিকাংশই ঐ এলাকার কোনো নির্বাচনের সময়েই ভোট দিতে যান নি। মাঝেমধ্যে দুই-একটি ভোটের সময় প্রার্থীদের নারী স্বজনরা ভোট দিলেও তার পরিমাণ ছিল সামান্যই। যদিও ভোট ব্যতীত সব কাজেই সংশ্লিষ্ট  ইউনিয়নের নারীরা অংশগ্রহণ করছেন।

এ অবস্থায় ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীরা পর্দা বজায় রেখে যাতে ভোট প্রদান করতে পারেন, সেজন্য তিনি উদ্যোগ নেন।

বিগোতে দিনগুলোতেও প্রশাসনের লোকজন অনেক চেষ্টা করেও এই নারীদেরকে ভোট কেন্দ্রে আনতে না পারলেো এবার তা কাজে লেগেছে।

জানাযায়, এই ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় ১০ হাজার ২৯৯ জন। তাঁদের অংশগ্রহণ এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে  বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্র জানায়, ইউনিয়নের আটটি কেন্দ্রে নারী ভোটের জন্য ২০টি বুথ তৈরি করা হয়েছিল। ঐ বুথগুলোর জন্য সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদেরই নিয়োগ দেয়া হয়েছিল।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ, আনসার ভিডিপি এবং আটটি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়