শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলা জেলার চারটি আসনে বিএনপির প্রার্থীদের জয় লাভ

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলা জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি জোটের প্রার্থীরা অনেক ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার মধ্যে রাতে তাদের জয়ী ঘোষণা করেন দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

ভোলা-১ (সদর) আসনে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ (লালমোহন-তজুসদ্দিন) আসনে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও সাবেক পানি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী  মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ  বীরবিক্রম এবং ভোলা-৪ ( চরফ্যাশন-মনপুরা) আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন জয়লাভ করেছেন।

ভোলা-১ আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি (গরুর গাড়ি প্রতীক ) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার প্রাপ্ত ভোট এক লাখ চার হাজার ৪৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।  এ আসনে বিএনপির জোটের প্রার্থী তিনি ৩০ হাজার ৬৮৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ২১ হাজার পাঁচ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী ২৭ হাজার ৫০৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি (ফুলকপি) মু. নিজামুল হক নাইম  পেয়েছেন ৫৫ হাজার ৬৬০। এ আসনে বিএনপির প্রার্থী তিনি ৯৬ হাজার ১১৪ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-৪ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট এক লাখ ৯০ হাজার পাঁচ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮২ হাজার ৩১৮ ভোট।

এ আসনে বিএনপির প্রার্থী এক লাখ ৭ হাজার ৬৮৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়