শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের একমাত্র অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে হামলা ভাংচুর করেছে দৃর্বৃত্তরা। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছে।

গতকাল গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদনাথ এলাকায় অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে এঘটনা ঘটেছে। এদিকে, দুই দিনের মধ্যে গ্যাস পাম্প চালুসহ দুর্বৃত্তদের গ্রেফতার করা না হলে বিক্ষোভের হুশিয়ারী দিয়েছে শ্রমিকেরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গত (১২ ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গভীর রাতে মুখোস পড়ে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে গ্যাস পাম্পের ৩টি এ্যাডজাস্টম্যান মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালিয়ে চলে যায় দৃর্বৃত্তরা।

গ্যাস পাম্পের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, রাতের আঁধারে ১০-১২ জনের একটি দল পাম্পে প্রবেশ করে অতর্কিত ভাবে মুখে কালো কাপর বেঁধে দেশীয় বিভিন্ন অস্ত্র¿ নিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাংচুর করে কাউন্টার থেকে টাকা লুটে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, গ্যাস পাম্প বন্ধ থাকায় প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার সিএনজি বন্ধ রয়েছে। গভীর রাত থেকে স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার হাজার হাজার সিএনজি চালিত অটোরিক্সা, বাস,ট্রাক ও মাইক্রোবাসসহ সিএনজি চালিত সকল যানবাহন গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। তাই দ্রুত গ্যাস পাম্প মেরামত করে গ্যাস চালুর দাবী জানান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘটনার শোনার পর পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। যদি কেউ অভিযোগ দেয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনটির মালিক লুৎফর রহমান দিলু জানান, একদল দৃর্বৃত্তরা মুখোশ পরে এসে ভাংচুর করে পালিয়ে যায়। পুলিশকে অবগত করা হয়েছে। বর্তমান স্টেশনটি বন্ধ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়