শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ইউপি বিএনপির সেক্রেটারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার সুলতান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহেল গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হাবলাউচ্ছ সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুলতানপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শেখ মহসিন ও তার অনুসারীরা দেশীয় অস্ত্রসহ অ্যাডভোকেট সোহেলের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ১০-১২ জনের একটি দল তাকে লক্ষ্য করে হামলা করে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সদর উপজেলার দক্ষিণাঞ্চলে শেখ মহসিনের নেতৃত্বাধীন একটি প্রভাবশালী গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা।

আহত অ্যাডভোকেট আতিকুর রহমান সোহেল বলেন, “আমি ভোটকেন্দ্র থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ শেখ মহসিন ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। তারা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শেখ মহসিনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়