শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ওমরা হজ পালন শেষে বাসায় ফিরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকার একই পরিবারের স্বামী-স্ত্রী, দুই কন্যাসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার, গাড়ি চালক হোসেন মোহাম্মদ জিলানী। এছাড়া অপর আরেক কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত। রোববার রাতে সৌদির আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নিহতদের স্বজনরা। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সবাইকে হারিয়ে মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। একই অবস্থায় পরিবারের অন্যদের।

বড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সাথে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন কন্যা মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র হজ পালন করাতে সৌদি আরবে নিয়ে যান। সৌদি আরবের সময় রোববার রাত প্রায় তিনটায় পবিত্র হজ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে পরিবারের চারজনসহ ৫ জন নিহত ও একজন গুরুতর আহত হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করবো।

এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়