শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাকান আর্মির কাছ থেকে দেশে ফিরলেন ৭৩ জেলে

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের জলসীমায় অনিচ্ছাকৃতভাবে প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জন জেলে দেশে ফিরেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রথম ধাপে তাদের নাফ নদীর শূন্য লাইন থেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।

তিনি জানান, ২০২৫ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে গিয়ে কয়েকটি ট্রলারের জেলেরা অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরবর্তীতে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে সেখানে আটকে রাখা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। এর ফলে ধাপে ধাপে আটক জেলেদের প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় এবং পর্যায়ক্রমে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়। ফিরে আসা জেলেদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা রয়েছেন। সোমবার প্রথম ধাপে ৭৩ জন জেলেকে নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির কাছ থেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। 

তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়