শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেড়ামারায় ইয়াবাসহ আটক ৫

মোঃ ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে মাদক সেবনকালে তিন পুরুষ ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুষ্টিয়ার জেলা কার্যালয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের একটি দল ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডলপাড়ার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চিরঞ্জিত কুমার (২৩), মোছা. আবিদা (২১), মোছা. ভানু বেগম (৫৫), মো. সিজান (২৬) ও মো. তুহিন। তারা ভেড়ামারা ও আশপাশের এলাকার বাসিন্দা।

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের কাছে সোপর্দ করা হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চিরঞ্জিত কুমার ও মো. সিজানকে তিন মাস করে, মোছা. ভানু বেগম ও মো. তুহিনকে ছয় মাস করে এবং মোছা. আবিদাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরো জোরালো ভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়