শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে লক্ষ্মীপুরে বিএনপি নেতার আত্মহত্যা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এর আগে ইউসুফ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘যদি ভুলবশত কারও সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন।’

ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পারিবারিক হতাশা থেকে সোমবার রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত একটি ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ বিষয়ে পারিবারিক সালিশ বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, ‘কয়েক দিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। গত রাতে তিনি একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেন।’

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়