শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমান: ভাঙ্গায় স্কুলছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অপরূপা মন্ডল (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক অভিমান থেকে বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্ত শেষে অপরূপার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত অপরূপা মন্ডল ওই গ্রামের বাবলু মন্ডলের মেয়ে এবং আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণিতে একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেনি অপরূপা। এ নিয়ে বুধবার দুপুরে তার মা-বাবা তাকে বকাঝকা করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে।

এরপর পরিবারের অজান্তে ঘরে থাকা রাসায়নিক সার ও কীটনাশক পান করে অপরূপা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অপরূপা ছিল শান্ত স্বভাবের মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। সহপাঠী ও শিক্ষকরাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, পরীক্ষার ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দিয়ে সন্তানদের মানসিক সহায়তা দেওয়া জরুরি, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়