শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার তিনদিনের সফরে কক্সবাজারে

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : তিনদিনের সফরে কক্সবাজার এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শুক্রবার বিকাল ৫ টায় ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এসময় জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার গাড়ী যোগে কক্সবাজার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে।

প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার ( ২১ ফেব্রুয়ারী ) সকালে প্রধান নির্বাচন কমিশনার নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছার পর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকালে তিনি কুতুবদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। রাতে তিনি কক্সবাজারস্থ সার্কিট হাউজে অবস্থান করার কথা রয়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ব্যক্তিগত তিনদিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজার এসেছেন। রাতে তিনি কক্সবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। রোববার সকালে তিনি বিমান যোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়