শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আগুনে পুড়ল কৃষকের ঘর, খোলা আকাশের নীচে পরিবার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মজিবুর মাতুব্বর নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘরবাড়ি ও ঘরের সব আসবাবপত্র ধ্বংস হয়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রান্নার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ সবকিছু পুড়ে যায়।

এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর জানান, “আমার সব শেষ হয়ে গেছে। ঘরে যা ছিল সব আগুনে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আছি। কোথায় থাকব, কী খাব—কিছুই বুঝতে পারছি না।” তার এই অসহায় অবস্থায় স্থানীয়রা গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল জলিল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে রান্নাঘরে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়