শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় গ্রাম্য ডাক্তার হত্যা, সন্দেহভাজন ৪ জন পুলিশ হেফাজতে

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আলামিন হোসেন নামে এক গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তরা তাকে হত্যা করে। হত্যার শিকার ডাক্তার আলামিন শার্শার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এদিকে হত্যা কান্ডের একদিন হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য আলামিনের দুই স্ত্রীসহ ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

জানা যায়, গ্রাম ডাক্তার আলামিন সেবা দানের জন্য বেশ প্রিয় ছিল স্থানীয় মানুষের কাছে। শার্শার নাভরন গাতিপাড়া বাজারে মিম মেডিকেল হল নামের একটি ফার্মেসীর দোকানে বসতেন তিনি। সাংসারিক জীবনে দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে অশান্তি নামে তার পরিবারে। এসব ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আলামীনকে মারধোর করে প্রতিবেশি এক যুবক। আর এঘটনার কিছুদিন পর গতকাল রাতে দোকান বন্ধ করে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার মটরসাইকেল গতিরোধ করে দূর্বৃত্তরা। পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে যায়। পথচারীরা দেখতে পেয়ে পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে। অভিযোগ পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ হত্যা রহস্য উৎঘাটনে পরিবারের অভিযোগে সন্দেহ ভাজন ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। প্রাথমিক ধারনা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হতে পারে। এদিকে সন্তান হারা অসহায় বাবা, মা খুনিদের দ্রুত সনাক্ত করে আটক ও শাস্তির দাবি করেছে।

আলামিনের চাচাতো ভাই রাজিব জানান, তার ভাইয়ের খুনিদের দ্রুত সনাক্ত করে আটকের দাবি জানাচ্ছি। প্রতিবেশি রহিম জানান, এভাবে একজন চিকিৎসককে হত্যা করা ঠিক হয়নি। কার সন্তানেরাও এতিম হলো।

শার্শার নাভরন সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফ হোসেন জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে আলামিন পরবর্তী বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে হত্যার ঘটনা ঘটতে পারে। সন্দেহ ভাজনদের হেফাজতে নিয়ে তথ্য উৎঘাটনের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়