শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনা বাজারের যানজট কারণে মহাসড়কের উপজেলা গেইটে ঘটছে দুর্ঘটনা

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) : লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন প্রায় ৩০ হাজার বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করছে। এর মধ্যে ঢাকা থেকে কুমিল্লার অংশটি সবচেয়ে ব্যস্ততম এলাকা। চালকদের অজ্ঞতা ও বেপরোয়ার ড্রাইভিং এর কারণে প্রতিদিন ছোট বড় দুর্ঘনা ঘটনা ঘটেই চলছে।

মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গেইট এলাকায় প্রতিদিন যানজট লেগে থাকার পাশাপাশি প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এর কারণ হিসেবে চান্দিনা বাজারের নিত্যদিনের যানজটকে দায়ী করেছেন অভিজ্ঞ মহল।

তারা জানান, চান্দিনা বাসষ্ট্যান্ডটি চার উপজেলার ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের যাত্রীদের মধ্যম ষ্টেশন। এছাড়া প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবি লোকজন চান্দিনা বাজার দিয়ে চলাচল করতে হয়। কিন্তু চান্দিনা বাজারে পুরাতন সড়কটির উপর অবৈধ দোকান পাট, প্রয়োজনের অতিরিক্ত ব্যাটারীচালিত এবং সিএনজি চালিত অটোরিকশা সড়কের উপর রাখায় দীর্ঘ যানজটের কারণে চান্দিনা বাজার হয়ে বাসষ্ট্যান্ডে রিকশা নিয়ে যেতে পারে না। এছাড়া চান্দিনা বাজার ষ্টেশনরোডটির উপর মাছ বাজারের কারণে সড়কটি ভেঙ্গে পানি জমে যাওয়ায় রিকশাতো দুরের কথা কেউ পায়েও হেঁটে যেতে পারছে না।

যার জন্য ঝুঁকি নিয়ে চান্দিনা উপজেলা গেইট হয়ে উল্টোপথে, ভাজ পথে অহরোহ ব্যাটারীচালিত এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। এতে একদিকে ঘটছে দুর্ঘটনা অন্য দিকে লেগে থাকে মহাসড়কে যানজট। সচেতন মহলের ধারণা, চান্দিনা বাজার সড়কের অবৈধ দোকানপাট সরিয়ে এবং ক্রেতাদের নিয়ে আসা মটর সাইকেলের জন্য আলাদা স্থান করা সহ সারা সড়কে পার্কিং করা রিকশাগুলো অন্যত্র সরিয়ে নিলে মহাসড়ক দিয়ে কেউ বাস ষ্টেশনে আসা যাওয়া করবে না। ফলে দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবে সাধারণ জনগণ।

এব্যাপারে জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক জানান, জনস্বার্থে আগামী এক সপ্তাহের মধ্যে চান্দিনা বাজারের সড়কের উপর সকল অবৈধ দোকানপাট তুলে দিব এবং মাছ বাজারটি অন্যত্র সরিয়ে নিব। এক সপ্তাহের মধ্যে সব দৃশ্যমান দেখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়