শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের উন্মুক্ত সৈকত থেকে কাছিমের ডিম উদ্ধার 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়া নগর পয়েন্টের উন্মুক্ত সৈকত থেকে কাছিমের ১২০ টি ডিম উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে এক পরিবেশকর্মী।

শুক্রবার সকালে সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে কাছিমের ডিম দেখতে পান দরিয়া নগর এলাকার পরিবেশ কর্মী মোহাম্মদ ইউনুস। পরে তিনি ডিমগুলো উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের এক কর্মীর হাতে উদ্ধার হওয়া কাছিমের ডিম গুলো হস্তান্তর করা হয়।

স্থানীয় পরিবেশকর্মী মোঃ ইউনুস জানান, দরিয়া নগর এলাকায় আগে অনেক বেশি কাছিমের ডিম পাওয়া যেত, সাম্প্রতিক সময়ে এখানে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় , কাছিম আগের মত ডিম ছাড়তে আসে না এই দিকে। কাছিমের ডিমের ব্যাপারে স্থানীয়দের নানাভাবে সচেতন করার কারণে এখন আর ডিম কেউ নষ্ট করে না। কাছিমের ডিম দেখলেই পরিবেশকর্মী অথবা বন বিভাগকে খবর দেয় বলে জানান তিনি।

এখান থেকে প্রায় ১২০টি ডিম উদ্ধার করা হয়। বন বিভাগ ডিম গুলো উদ্ধার করে কাছিমের বাচ্চা ফুটানোর জন্য নির্ধারিত স্থানে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়