শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোর গ্যাং দিয়ে ডিপোর কয়লা চুরি, ইয়াবা কারবারের প্রতিবাদ করায় কয়লা ব্যবসায়িকে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : ইয়াবা কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় সিরাজুল ইসলাম নামে এক কয়লা ব্যবসায়িকে হত্যাচেষ্টার ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১ মার্চ) রাতে আশংকাজনক অবস্থায় আহত কয়লা ব্যবসায়িকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত সিরাজুল উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম চারাগাঁও’র  আব্দুস শহীদের ছেলে ও চারাগাঁও স্থল শুল্ক ষ্টেশনের কয়লা ব্যবসায়ি।

মামলায় প্রধান অভিযুক্ত আসামির নাম রুহুল আমিন। সে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম চারাগাঁও’র মুত আরজু মিয়ার ছেলে। একই মামলায় গ্যাং প্রধান ইয়াবা ডিলার রুহুল , একই গ্রামের রুবেল, রাজু সহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

রবিবার রাতে থানায় দেয়া লিখিত অভিযোগ, মামলা ও স্থানীয়সুত্র জানায়,পেশাদার ইয়াবা ডিলার , ইয়াবাসেবী রুহুল আমিন প্রায় গেল কয়েক বছর পর ২০২৪ সালের ৫ আগষ্ট গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরী থেকে স্বপরিবারে নিজ এলাকা তাহিরপুরের সীমান্ত গ্রাম চারাগাঁও ফিরে এসে ফের ইয়াবা ডিলারী, ইয়াবাসেবী, বিভিন্ন ডিপো থেকে কিশোর গ্যাং’র মাধ্যমে  কয়লা চোর চক্র গড়ে তোলার পাশাপাশী সীমান্তের ওপার থেকে চোরাচালানের কয়লার কারবার গড়ে তোলে।

কয়লা ব্যবসায়ি সিরাজুল সহ এলাকার মানুষজন কিশোর গ্যাং দ্বারা ডিপো থেকে প্রায় রাতেই কয়লা চুরি, ইয়াবা কারবার, সেবনের বিরুদ্ধে গেল কয়েকমাস ধরে প্রতিবাদ জনিয়ে আসলেও কিছু প্রভাবশালীদের আশ্রয়ে-প্রশয়ে আরো বেপরোয়া হয়ে রুহুল চক্র।

এরই জের ধরে রবিবার দুপুরের দিকে উপজেলার চারাগাঁও নিজ বাড়ি থেকে বের হয়ে চারাগাঁও স্থল শুল্ক ষ্টেশনে যাবার পথে সমিতির সামনের সড়কে কয়েকজন সহযোগি নিয়ে রুহুল চক্র সিরাজুলের পথরোধ করে। এরপর রুহুল হত্যাচেষ্টার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে আঘাত করে সিরাজুলকে রক্তার্থ জখম করে। রুহুলের সাথে থাকা একই গ্রামের রুবেল, রাজু সহ আরো ৫ থেকে ৬ জন লোহার রড, কাঠের রোল দিয়ে সিরাজুলকে বেধরকভাবে পিটিয়ে সড়কে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায় ।

সোমবার (০২ মার্চ) নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলার চারাগাঁও, কলাগাঁও, জঙ্গলবাড়ি,বাঁশতলা সীমান্ত জনপদের নানা শ্রেণিপেশার লোকজন অভিযোগ করে বললেন, আওয়ামী সরকার পতনের পর থেকে এলাকায় ফিরে এসে রাজনৈতিক দলের কিছু নেতার সাথে সেলফি আর ছবি ধারণ করে নিজের ফেসবুক আইডিতে পোষ্ট করে রুহুল তার প্রভাব জানান দিয়ে প্রকাশ্যে কিশোর গ্যাং’র মাধ্যমে চারাগাঁও শুল্ক ষ্টেশনের বিভিন্ন ডিপো থেকে রাতের আধারে কয়লা চুরি, সীমান্তের ওপার থেকে কয়লা চোরাচালানের কয়লা নিয়ে আসার চক্র গড়ে তোলার পাশাপাশী সীমান্তে ইয়াবা কারবার ও সেবনে জড়িয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।  

উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কনকন তালুকদার, চারাগাঁও স্থল শুল্ক স্টেশনের একাধিক কয়লা ব্যবসায়ী, আমদানিক, মোফাজ্জল হোসেন জানান, সুনামগঞ্জের একজন কয়লা আমাদানিকের চারাগাঁও কয়লার ডিপোতে কয়লা চুরি করে গিয়ে বেলচা, লোহার শাবল সহ হাতে নাতে ধরা পড়ে এরপর সাবেক উপজেলা চেয়ারম্যানের ডিপো থেকে কয়লা চুরির পর তার বাড়ি থেকে চুরির কয়লা উদ্ধারের  পর রুহুল গেল কয়েকবছর বছর পুর্বে পরিবার নিয়ে গাজীপুরে পালিয়ে যায়। আওয়ামী সরকার পতনের পর এলাকায় ফিরে এসে আবার নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

সোমবার অভিযোগের বিষয়ে উপজেলার চারাগাঁও’র রুহুল বলেন, পূর্ববিরোধের জের ধরেই সিরাজুলের উপর হামলার ঘটনা ঘটলেও আমার বিরুদ্ধে অতীতে কয়লা চুরি এবং বর্তমানে আনা সকল অভিযোগ মিথ্যা।

তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, রবিবার রাতে কয়লা ব্যবসায়ি সিরাজুলকে হত্যাচেষ্টার  অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে, আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়