শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৩:২২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার যেসব এলাকায় একটানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৭ মার্চ) কুড়িগ্রামের বেশকিছু এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
 
উলিপুর-১ উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তারা জানায়, আগামীতে গ্রাহকদের পল্লী বিদ্যুতের সরবরাহ নির্বিঘ্ন রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়