শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:০৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণ, মন্দিরের পুরোহিতসহ আহত ৪

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা নগরীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্দিরের এক পুরোহিতসহ চারজন আহত হয়েছেন। 

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার বাগানবাড়ি কালীগাছতলা শিব মন্দির, বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সালাউদ্দিন হোটেল এলাকা থেকে ৪-৫ জনের একটি দল পথচারীর মতো দৌড়ে এসে বিচ্ছিন্নভাবে ওই এলাকার তিনটি স্থানে ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঠাকুরপাড়া এলাকা দিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের সময় কালীগাছতলা শিব মন্দিরে পূজা চলছিল। এ সময় একটি ককটেল মন্দিরের সামনে বিস্ফোরিত হলে পূজারত পুরোহিত কেশব চক্রবর্তী (৩৭) আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আরও আহত হয়েছেন বাগানবাড়ি এলাকার মৃত সুজত আলীর ছেলে আবদুল বারেক (৫৯) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিহাদ (৩৪)। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়