শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৬:০০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে প্রতিনিয়িত কৃষিতে নতুন মাত্রা যোগ করছে তরুন কৃষি উদ্যোক্তারা, স্ট্রবেরি চাষ করে লাখ টাকা লাভের আশা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে তথ্যপ্রযুক্তি ও আধুনিক কৃষিযন্ত্র এবং বীজ ব্যবহার করে কৃষিতে প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছেন তরুন কৃষি উদ্যোক্তারা। তাদের এই উদ্যোগ প্রায় সময়ই সফলতার মুখ দেখছে। এবারেও উপজেলার সদর ইউপি’র রবিপুর গ্রামের তরুন কৃষি উদ্যোক্তা শাহরিয়ার হোসেন, আরিফ হোসেন, মনিরুজ্জামান ও ছামিউল ইসলাম সম্বলিত উদ্যোগে এবার প্রায় এক একর জমিতে উইন্টারডন, ফেস্টিভ্যাল, আমেরিকান ফেস্টিভ্যালসহ চার জাতের স্ট্রবেরি চাষ করে এলাকায় ব্যপক সাড়া ফেলেছেন।

তাদের এই জমিতে মোট ১৫ হাজার স্ট্রবেরির গাছ রয়েছে। সারি সারি ঝোপালো সবুজ গাছ ও পাতার ফাঁকে উঁকি দিচ্ছে সাদা ফুল, লাল-খয়েরি-সবুজ স্ট্রবেরি। আধুনিক মালচিং পদ্ধতিতে চাষ হয়েছে এই স্ট্রবেরির। ইতিমধ্যে তারা সাড়ে আট মণ ফল সংগ্রহ করে প্রতি কেজি ৪০০ টাকা দরে পাইকারী ও খুচরা বিক্রি করছেন। সবকিছু ঠিক থাকলে তারা এই জমি থেকে এবার প্রায় ১৫০ মণ স্ট্রবেরি হারবেস্ট করতে পারবেন। যা থেকে জমি ভাড়া, সার-বীজ-কীটনাশক ও শ্রমিক খরচ বাদ দিয়ে এই মৌসুমে সাত থেকে আট লাখ টাকা লাভের আশা রয়েছে এই কৃষি উদ্যোক্তাদের।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, বিরলে স্ট্রবেরি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবারে স্থানীয় কৃষি অফিসের এসএসিপি অ্যান্ড রেইনস প্রকল্পের আওতায় স্ট্রবেরি চাষের জন্য উদ্যোক্তাদের সার ও কৃষি উপকরণ, পরামর্শ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া কৃষি বিভাগ সব ধরনের সহযোগীতাসহ কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করে আসছে এই কৃষি উদ্যোক্তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আফজাল হোসেন জানান, আমদানী নির্ভরতা কমাতে বেশি বেশি বিদেশি ফল উৎপাদনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই উদ্যোগ গ্রহন করে কৃষকরাও বেশ লাভবান হচ্ছেন এবং তারা এই ধারাবাহিকতা ধরে রাখলে আগামীতে এ জেলায় স্ট্রবেরি চাষ আরও বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়