শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৩:৫১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যুদ্ধের কারণে প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান ও ক্ষতিপূরণ দেবে সরকার’

যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীরা কেউ দেশে ফিরলে কর্মসংস্থান এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নূর বলেন, দেশের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহা ও উদ্দীপনায় কাজ করতে দেখতে পাচ্ছি। সরকারি দল, বিরোধীদল ও নাগরিক সমাজ যদি একসঙ্গে সরকারকে সহযোগিতা করে, তবে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়। এ সরকার আমাদের সবার সরকার। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন, পরিস্থিতির অবনতি হলে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে এলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ কিংবা কল্যাণে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়