শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:৫৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না জড়িয়ে শিরিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বনবিভাগ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা খাতুন ওই এলাকার রমজান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনা খাতুন প্রতিদিনের মতো ওই এলাকার একটি কেক ফ্যাক্টরির মালিক আব্দুস সালামের মেয়ে মিম ও ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন শিক্ষার্থীর জন্য টিফিন নিয়ে যেতেন।

সোমবার দুপুরে তিনি টিফিন দিতে গিয়ে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করেন। এ সময় ফ্যাক্টরিতে থাকা জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় অসাবধনতাবশত তার ওড়না আটকে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ফ্যাক্টরির মালিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়