শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে ওটিপি শেয়ার করতেই উধাও ৮৫ হাজার টাকা, আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারীতে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎকারী একটি আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদ আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য-প্রযুক্তির সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সাংবাদিদের নিশ্চিত করেন।

‎আটককৃতরা হলো, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হোলডাঙ্গা এলাকার ইসলাম বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮), একই এলাকার জমির উদ্দিনের ছেলে ইউসুফ মোল্লা (৫০) ও ইউসুফ মোল্লার ছেলে টিটু মোল্লা (৩০)।

‎পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর আদিতমারী উপজেলার জনৈক আরিফুল ইসলামের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা কল করে ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়িয়ে কৌশলে তার ওটিপি কোড জেনে নেয়। মুহূর্তেই তার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে প্রায় ৮৫ হাজার টাকা সরিয়ে ফেলে প্রতারক চক্রটি। পরে টাকা ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছে আরও ২৩ হাজার টাকা দাবি করে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় তদন্তে নামে ডিবি পুলিশ।

‎​পরে সংশ্লিষ্ট থানা থেকে মামলার তদন্তের দায়িত্ব জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশকে দেয়া হলে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গতকাল সোমবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে প্রতারক চক্রের মূল হোতা রুবেল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী ইউসুফ মোল্লা ও টিটু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত উন্নত মানের অ্যান্ড্রয়েড ফোন এবং বিপুল পরিমাণ মোবাইল সিম উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদ আহম্মেদ বলেন, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকারও করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। বিকাশ ও নগদ ব্যবসায়ীদেরকে ওটিপি বা পিন নম্বর শেয়ার না করার জন্য আমরা সচেতন থাকার অনুরোধ জানাচ্ছেন বলেও ডিবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়