শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে পু‌লি‌শের অভিযানে নারীসহ দুই মাদক ব‌্যবসায়ী আটক

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ দুই মাদক ব‌্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বাঁশখালী থানা পুলিশের তথ্যমতে, মঙ্গলবার  রাতে  পৌরসভার ২নম্বর ওয়ার্ডের উত্তর জলদী বড়ুয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেফালী বড়ুয়া ওরফে লিপি (৫০) এবং দিপায়ন বড়ুয়া (৫১) নামে দুইজনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের দখল ও হেফাজত থেকে মোট ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আটক শেফালী বড়ুয়া উত্তর জলদী এলাকার জয় সেন বড়ুয়ার স্ত্রী। অপরদিকে দিপায়ন বড়ুয়া মৃত বিমল কান্তি বড়ুয়ার ছেলে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, 'মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়