শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লা জেলার মুরাদনগরে দীর্ঘদিন ধরে চলতে থাকা পূর্ব শত্রুতার জেরে খোরশেদ আলমের নেতৃত্বে রাতের বেলা মাওলা সরকার(৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কৃষক মাওলা সরকার মহেশপুর গ্রামের মৃত হাশেম সরকারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের চাচাতো ভাই আবদুর রহিম সরকার জানান, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নোয়াব সরকারের ছেলে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম বিডিআরের সাথে দীর্ঘদিন ধরে আমার পরিবারের সাথে মেম্বারি নির্বাচন ও সেচস্ক্রীম নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। সেই দ্বন্দ্ব নিয়ে পূর্বেই একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এগুলো নিয়ে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার রাতে নয়টার দিকে মাওলাসহ আমরা কয়েকজন  মহেশপুর বাজার থেকে বাড়ীতে আসার পথে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা আলম, নানু মেম্মার, দেলোয়ার,  মোজাম্মেলসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল পেছন থেকে মাওলার উপর অতর্কিত হামলা চালায়। কোনকিছু বুঝে উঠার আগেই মাওলাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। আমাদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন বলেন আমরা বাজার থেকে ফেরার পথে তাল গাছের পাশের ঝোপের ভেতর থেকে ৮/১০ জন লোক বের হয়ে মাওলাকে পেছন থেকে কোপাতে ও পিটাতে থাকে। আমরা চিৎকার শুরু করলে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে স্বজনরা। 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, পাূর্ব  বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামালা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়