শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসার অফিস কক্ষে সহকারী অধ্যাপককে হাতুড়িপেটা, অভিযোগের পর তদন্তে পুলিশ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে সহকারী অধ্যাপককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বড়বাড়িয়া রহমানীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম (৪৫) বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সহকর্মীরা জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের তৃতীয় তলার ১ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পর বুধবার দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মৈজোড়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে মোঃ রাসেল শেখকে অভিযুক্ত করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাশুকুর রহমান অভিযোগ করে বলেন, “রাসেল শেখ দীর্ঘদিন ধরে মাদ্রাসার অস্থাবর জিনিসপত্র চুরির চেষ্টা করত এবং বাধা দিলে আমাদের হুমকি দিত। বুধবার অফিস কক্ষে ঢুকে সে কাগজপত্র ও মালামাল ছুড়ে ফেলে। তাকে বাধা দিলে হাতে থাকা হাতুড়ি দিয়ে সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে বেধড়ক মারধর করে।”

তিনি আরও জানান, শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয় এবং থানায় অভিযোগ দেওয়া হয়।

তবে অভিযুক্ত রাসেল শেখের বাবা আবুল কালাম শেখ হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “সম্প্রতি মাদ্রাসায় তিনটি পদে নিয়োগকে কেন্দ্র করে আমার ছেলের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই অফিস কক্ষে একটি তুচ্ছ ঘটনা ঘটেছে।”

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়